ঢাকা, বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

এবার ছিটকে গেছেন পাকিস্তানি অলরাউন্ডার শাদাব খান

ads

বাবর আজম ও ইমাম-উল-হকের পর এবার উরুতে চোট পেয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন পাকিস্তানি অলরাউন্ডার শাদাব খান। এক বিবৃতিতে পিসিবি এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে জানানো হয়, বৃহস্পতিবার শাদাবের এমআরআই স্ক্যান করা হবে। জাফর হ্যামিল্টন থেকে টেস্ট স্কোয়াডে যোগ দেবে।এর আগে ডানহাতের বুড়ো আঙুলে চোট পেয়েছেন বাবর। অন্যদিকে গত সপ্তাহে কুইন্সটাউনে অনুশীলনের সম বামহাতের বুড়ো আঙুলে চোট পান ইমাম। চোটের কারণে এখনো নেটে ফিরেননি এই দুই তারকা। দলের মেডিকেল স্টাফরা নিবিড়ভাবে তাদের উন্নতি পর্যবেক্ষণ করছেন।


প্রথম শ্রেণির ক্রিকেট কায়েদ-ই-আজম ট্রফিতে ২০১৯/২০ মৌসুমে ৩৮ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় তৃতীয় স্থানে ছিলেন গোহার। তার মধ্যে পাঁচবার ৪ উইকেট এবং সেন্ট্রাল পাঞ্জাবের বিপক্ষে একবার ৫ উইকেট নেন তিনি। ৩৯টি প্রথম শ্রেণির ক্রিকেট খেলে ১৪৪ উইকেট নিয়েছেন গোহার। তার মধ্যে এক ইনিংসে ছয়বার ৫ উইকেট এবং দু’বার ১০ উইকেট নিয়েছেন।


স্কোয়াড


মোহাম্মদ রিজওয়ান (প্রথম টেস্টের জন্য অধিনায়ক), আবিদ আলী, আজহার আলী, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, হারিস সোহেল, ইমরান বাট, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, সরফরাজ আহমেদ, শাহীন আফ্রিদি, শান মাসুদ, সোহেল খান, ইয়াসির শাহ এবং জাফর গোহার।

ads
ads
ads

Our Facebook Page